শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল

    পিরোজপুর প্রতিনিধি

    ১৭ অগাস্ট, ২০২৩ ০৮:৪০ পূর্বাহ্ন

    পিরোজপুরে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল

    বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন,‘ সরকারকে আর এক তরফা নির্বাচনের মাধ্যমে আর ক্ষমতায়  যেতে দেয়া হবে না। সরকার তার ভরাডুবির ভয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পাচ্ছেন।   কিন্তু বিএনপিও দৃঢ় প্রতিজ্ঞ আ’লীগ সরকারের অধীনে  আর কোন নির্বাচনে যাবে না। আর সুযোগকে কাজে লাগিয়ে আগামীতে তারা এক তরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। কিন্তু তাদের সে স্বপ্ন পুরন হতে দেয়া হবে না। আর এ জন্য প্রয়োজনে জীবনের শেষ বিন্দু রক্ত জনগণের ভোটাধীকার প্রতিষ্ঠায় রাজ পথে দিবো।  

    বুধবার (১৬ আগস্ট) দুুপুরে কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে জেলা বিএনপির উদ্যোগে  দলীয় কার্যালয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

    ওই আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির  সদস্য সচীব গাজী অহিদুজ্জামান লাভলু, পৌর বিএনপির আহ্বায়ক শেখ শহিদুল্লাহ সহি, সদস্য সচিব মোঃ সারোয়ার হোসেন হাওলাদার, জেলা যুবদলের সভাপতি মো. মিজানুর রহমান শাহিন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা বিএনপির নেতা মোঃ কামরুজ্জামান চাঁন প্রমুখ।

    এ ছাড়া একই দিন বিকালে জেলার নাজিরপুরে উপজেলা  বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম ফারজির সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির আহবায়ক  অধ্যক্ষ আলমগীর হোসেন। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচীব গাজী অহিদুজ্জামান লাভলু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ শফিকুর রহমান শাফিক, সহ বিভিন্ন নেতৃবৃন্দ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৭ অগাস্ট, ২০২৩ ০৮:৪০ পূর্বাহ্ন