শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • এইচএসসি পরীক্ষা শুরু আজ

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ অগাস্ট, ২০২৩ ০৬:০৯ পূর্বাহ্ন

    এইচএসসি পরীক্ষা শুরু আজ

    ৮ টি শিক্ষাবর্ষের অধীনে চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে আজ।এতে প্রায় ১০ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে। তবে বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা আজকের পরিবর্তে ২৭ আগস্ট থেকে শুরু হবে। এসব বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন শিডিউল এরইমধ্যে ঘোষণা করা হয়েছে।

    এ বছর ৯ টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরী বোর্ডের এইচএসসি/আলিম/এইচএসসি (বিএম/বিএমটি/) এইচএসসি/ভোকেশনাল/ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষা)সহ ১১ টি শিক্ষা বোর্ডের পরিসংখানে জানা যায়, এবার মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন ছাত্র -ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন ছাত্রী। মোট ৯ হাজার ১৬৯ টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬৫৮ টি কেন্দ্রে পরীক্ষায় বসবে। মোট ৯ টি সাধারণ শিক্ষাবোর্ডে  মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ৮ হাজার ৫৯৪ জন। এর মধ্যে,  ৫ লাখ ২৬ হাজার ২৫১ জন ছাত্র ও ৫ লাখ ৮২ হাজার ৩৪৩ জন ছাত্রী। ৪ হাজার ৬৪৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১ হাজার ৫৩৫ টি কেন্দ্রে  পরীক্ষায় বসবে। আলীম পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা  ৯৮ হাজার ৩১ জন, শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৫৩ হাজার ৬৩ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৯৬৮ জন । মোট শিক্ষা প্রতিষ্ঠান ২ হাজার ৬৮৮ টি এবং মোট কেন্দ্র ৪৪৯ টি। কারিগরী শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৭১৭ জন। এর মধ্যে ১ লাখ ৯ হাজার ৫৭৩ জন ছাত্র ও ৪৩ হাজার ১৪৪ জন ছাত্রী। শিক্ষাপ্রতিষ্ঠান ১ হাজার ৮৩৪ এব্ং মোট কেšদ্র ৬৭৪ টি।

    এদিকে, ডেঙ্গুর প্রার্দুভাব মোকাবেলায় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
    গত ৮ আগস্ট আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন, এইচএসসি ও সমমানের পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের গুজব মুক্ত ও নকল মুক্ত পরিবেশে সুষ্ঠু,সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে।

    বৃহষ্পতিবার পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের পরীক্ষা হলে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোন পরীক্ষার্থীকে এর পরে প্রবেশ করতে দিতে হলে তার নাম,রোল নম্বর,প্রবেশের সময়,বিলম্ব হওয়ার কারণ একটি রেজিস্টারে লিপিবদ্ধ করে ঐ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডে প্রতিবেদন দিতে হবে।

    পরীক্ষা শুরুর ২৫ মিনিট পূর্বে এসএমএম এর মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে প্রশ্ন পত্রের সেট কোড জানিয়ে দেয়া হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন/ ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। শুধু ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন (ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন)।

    পরীক্ষা সংশিষ্ট পরীক্ষার্থী, কক্ষ প্রত্যবেক্ষক,মন্ত্রণালয়ের কেন্দ্র পরিদর্শন টিম, বোর্ডের কেন্দ্র পরিদর্শক টিম,জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পরিদর্শন টিম,নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ছাড়া অন্য কেউই কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

    গতবছরের তুলনায় এবছর মোট পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন। মোট প্রতিষ্ঠান কমেছে ১২ টি এবং মোট কেন্দ্র বেড়েছে ৯ টি।

    এবার এইচএসসি পরীক্ষায় সকল পরীক্ষার্থী (নিয়মিত,অনিয়মিত ও মানোন্নয়ন) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ২০২৩ সালের সংশোধিত পূণর্বিন্যাসকৃত পাঠ্যসূচি  ও সিলেবাস অনুযায়ী সকল বিষয়ে পুর্ণনম্বর ও পূর্ণসময়ে অংশগ্রহণ করবে। পরীক্ষা শেষে নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশিত হবে।

    এছাড়া,সাধারণ শিক্ষা বোর্ডে তত্ত্বীয় পরীক্ষা ১৭ আগস্ট শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর শেষ হবে এবং ব্যবহারিক পরীক্ষা ২৬ সেপ্টেম্বর হতে ৪ অক্টোবর পর্যন্ত চলবে।

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ১৭ অগাস্ট, ২০২৩ ০৬:০৯ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ১৭ অগাস্ট, ২০২৩ ০৬:০৯ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১৭ অগাস্ট, ২০২৩ ০৬:০৯ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ১৭ অগাস্ট, ২০২৩ ০৬:০৯ পূর্বাহ্ন