শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

    পিরোজপুর প্রতিনিধি

    ১৫ অগাস্ট, ২০২৩ ১১:৫৪ অপরাহ্ন

    পিরোজপুরে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

    পিরোজপুরের নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের বঙ্গবন্ধু চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি এ কে এম এ আউয়াল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কানাই লাল বিশ^াস, পৌর মেয়র আলহাজ¦ মো: হাবিবুর রহমান মালেক, জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী সহ জেলার বিভিন্ন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

    পরে জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। এসময় বিভিন্ন দপ্তর প্রধান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন আয়োজনে বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।  

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৫ অগাস্ট, ২০২৩ ১১:৫৪ অপরাহ্ন