শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে ৭৭ হাজার মানুষ টিসিবি পণ্য পাচ্ছেন

    পিরোজপুর প্রতিনিধি

    ১৪ অগাস্ট, ২০২৩ ১০:৩৭ অপরাহ্ন

    পিরোজপুরে ৭৭ হাজার মানুষ টিসিবি  পণ্য পাচ্ছেন

    পিরোজপুরে ৭৭ হাজার মানুষ

    পিরোজপুরে ৭৭ হাজার স্বল্প আয়ের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ভর্তুকি মূল্যে চাল, ডাল ও তেল বিক্রি শুরু হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকাল ১০ টায় পিরোজপুর পৌরসভার বাইপাস সড়কের পানির পাম্প কেন্দ্রে আয়োজিত বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাব্বির সাজ্জাদ সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

     

    জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পিরোজপুর জেলার ৭টি উপজেলা, ৪টি পৌরসভা ও ৫৩টি ইউনিয়নের ৭৭ হাজার ৫০১ জন বিশেষ কার্ডধারীকে এ সুবিধা প্রদান করবেন। তবে প্রাথমিক ভাবে পানির পাম্প কেন্দ্র থেকে এ সব পন্য বিতরন শুরু হয়। ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল এবং প্রতি লিটার ১০০ টাকা মূল্যে ২ লিটার সয়াবিন তেল এবং ৩০ টাকা দরে ৫ কেজি চাল প্রদান করা হচ্ছে।  




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর