শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • আওয়ামী লীগ ক্ষমতায় এলে গৃহহীন মানুষ থাকবে না: হুইপ গিনি

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৪ অগাস্ট, ২০২৩ ০৭:৪৫ পূর্বাহ্ন

    আওয়ামী লীগ ক্ষমতায় এলে গৃহহীন মানুষ থাকবে না: হুইপ গিনি

    গাইবান্ধা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (১৩ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, ষ্ট্রোকে  প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। এই চেক বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এ সময় তিনি বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার গরীব অসহায় মানুষের জন্য নানা কর্মসূচি গ্রহণ করেছে। আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে কোন গৃহহীন মানুষ থাকবে না ‌। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।

    হুইপ বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থনৈতিক মুক্তির জন্য এ দেশ স্বাধীন করেছিলেন। জননেত্রী শেখ হাসিনা দেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার গঠন করেছিল বলেই বাংলাদেশ এর উন্নতি হচ্ছে। আওয়ামী লীগ সরকার গঠন এর ফলে  মানুষ  বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে। উল্লেখ্য, গরীব, অসহায় ৫৯ জন রোগীদের মাঝে ৫০ হাজার টাকা করে মোট ২৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার শরীফুল আলম, সদর থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা, উপজেলা সমাজসেবা অফিসার নাসির উদ্দীন শাহ পলাশ, সহকারী উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম প্রমুখ।  

    এর আগে উপজেলা মৎস্য অফিস এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দুটি পুকুরে ৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত করন উদ্বোধন করেন হুইপ গিনি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৪ অগাস্ট, ২০২৩ ০৭:৪৫ পূর্বাহ্ন