শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গোবিন্দগঞ্জে দেশি অস্ত্রসহ ৪ ডাকাত আটক

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৩ অগাস্ট, ২০২৩ ১০:৩৫ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জে দেশি অস্ত্রসহ ৪ ডাকাত আটক

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ব্যবহ্নত দেশি অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত তিনটার দিকে উপজেলার দিঘীরহাট বাজারে টহল পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কয়েকজন ব্যক্তি ডাকাতি করার জন্য সাপমারা ইউনিয়নের কৌচাকৃষ্ণপুরের বাড়াইপাড়া উচ্চ বিদ্যালয়ের পাশ্ববর্তী কামদিয়া থেকে কাটা মোড়গামী রাস্তার দুধিয়া ব্রীজের উপর অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে টহল পুলিশের দল অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করে।

    গ্রেফতারকৃতরা হলো- বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার গণেশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে ফারুক মিয়া (২৩), জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বারকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মাসুম মিয়া (২৩), গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের জিরাই গ্রামের হাফিজুর রহমানের ছেলে সোহেল রানা (২০), দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার শংকরপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে দিদারুল ইসলাম ওরফে ডিউ (৪৮), বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথলী রথবাড়ি গ্রামের সামু আকন্দের ছেলে সিরাজুল ইসলাম (৪৭)।  এসময় পুলিশ তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি কাঠের বাটসহ লোহার বেকী, ১টি কালো স্কচটেপে মোড়ানো জিআই তারের লাঠি, ১টি গাছের ডালের লাঠি, ১টি নাইলনের রশি, ১টি শ্যালো মেশিনের হ্যান্ডেল,, ১টি লোহার হুইল রেঞ্জ ও ১টি সিএনজিচালিত অটোরিক্সা।

    পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে  প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাদের নামে বিভিন্ন থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। ছ




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৩ অগাস্ট, ২০২৩ ১০:৩৫ পূর্বাহ্ন