শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তিন বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছাল

    নিজস্ব প্রতিবেদক

    ১১ অগাস্ট, ২০২৩ ০৯:৪৪ অপরাহ্ন

    তিন বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছাল

    প্রাকৃতিক দুর্যোগের কারণে তিন শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানো হয়েছে। তিনটি বোর্ড হলো- চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড।

    শুক্রবার (১১ আগস্ট) রাতে এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক প্রফেসর তপন কুমার সরকার।

    তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে ওই ৩ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট থেকে শুরু হবে। অন্যান্য বোর্ডের পরীক্ষা যথারীতি ১৭ আগস্ট থেকে প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

    এর আগে দুপুরে পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, এইচএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই। যথাসময়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। কেননা দেশের ১৪ লাখ পরীক্ষার্থী তাদের প্রস্তুতি শেষ করেছে। তাই নির্ধারিত সময়েই এ পরীক্ষা হবে আর এতেই সবাই অংশ নেবে।

    দীপু মনি বলেন, ‘আপনারা সহপাঠীদের দিকে তাকিয়ে যথাসময়ে এই পরীক্ষায় অংশ নিন। কারণ দেশের ১৪ লাখ পরীক্ষার্থী তাদের প্রস্তুতি শেষ করেছে। যথাসময়ে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’ একই সঙ্গে ডেঙ্গু নিয়ে শিক্ষার্থীদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানান তিনি।

    উল্লেখ্য, এইচএসসি পরীক্ষা পেছানো অথবা ৫০ নম্বরের পরীক্ষা নেওয়ার দাবিতে কয়েক দিন ধরেই আন্দোলন করছেন কিছু শিক্ষার্থী। নানা বাধা বিঘ্ন উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ১১ অগাস্ট, ২০২৩ ০৯:৪৪ অপরাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১১ অগাস্ট, ২০২৩ ০৯:৪৪ অপরাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ১১ অগাস্ট, ২০২৩ ০৯:৪৪ অপরাহ্ন