শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গোবিন্দগঞ্জে নিখোঁজ যুবকের মরদেহ ২০ ঘন্টা পর উদ্ধার

    গাইবান্ধা প্রতিনিধি

    ১০ অগাস্ট, ২০২৩ ১০:৪২ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জে নিখোঁজ যুবকের মরদেহ ২০ ঘন্টা পর উদ্ধার

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিন বন্ধু মিলে গোসল করতে গিয়ে শিহাব (১৮) নামের এক যুবক নিখোঁজ হওয়ার ২০ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।

    জানাগেছে, গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের শিহিপুর গ্ৰামের খাজা মিয়ার পুত্র শিহাব(১৮) মঙ্গলবার দুপুর ১২ টার দিকে তিন বন্ধু মিলে পানিতলা খালে গোসল করতে যায়। খালে তীব্র স্রোত থাকায় শিহাব স্রোতে ডুবিয়ে যায়। দুই বন্ধু তাকে না পেয়ে গ্ৰামবাসীকে খবর দেয়। পরে স্হানীয় লোকজন এসে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসে সংবাদ দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে রংপুর ডুবুরি দলকে অবগত করলে ডুবূরি দল সন্ধ্যা সাড়ে সাতটায় পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও শিহাবের কোন সন্ধান করতে না পেয়ে উদ্ধার কাজ বন্ধ করে এবং বুধবার সকালে ডুবুড়ি দল আবারো তাদের উদ্ধার কাজ শুরু করলে প্রায় ২০ ঘন্টা পর সকাল ৯ টার দিকে শিহাবের মরদেহ খাল থেকে উদ্ধার করেছে।  

    গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ারহাউজ ইন্সপেক্টর আরিফ আনোয়ার নিখোঁজ কলেজ ছাত্র শিহাবের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১০ অগাস্ট, ২০২৩ ১০:৪২ পূর্বাহ্ন