শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পলাশবাড়ীতে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

    গাইবান্ধা প্রতিনিধি

    ১০ অগাস্ট, ২০২৩ ১০:৩৫ পূর্বাহ্ন

    পলাশবাড়ীতে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

    গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্যের দাবিতে ভূক্তভোগী জমির মালিকদের অংশগ্রহণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (৯ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ টাউন হলের সামনে পৌরশহরের গৃধারীপুর, নুনিয়াগাড়ী, জামালপুর, হরিণমারী ও বৈরী হরিণমারী মৌজার ক্ষতিগ্রস্ত জমির মালিকরা এ মানববন্ধনের আয়োজন করেন।   

    ক্ষতিগ্রস্ত জমির মালিকরা জানান, সাসেক হাটিকুমরুল-রংপুর মহাসড়ক উন্নিতকরণ প্রকল্পে জমি অধিগ্রহণে পলাশবাড়ী পৌরশহরের গৃধারীপুর, নুনিয়াগাড়ী, জামালপুর, হরিণমারী, বৈরী হরিণমারী মৌজায় ভূমি অধিগ্রহণে জমির বাস্তব মূল্যের চেয়ে আকাশ-পাতাল কম-বেশী দেখানো হয়েছে। সেইসাথে একই মৌজার জমির মূল্য দুই রকম করা হয়েছে। তাই ক্ষতিগ্রস্ত ভূক্তভোগী জমির মালিকরা জমির ন্যায্য মূল্যের দাবীতে এ মানববন্ধন করতে বাধ্য হয়েছে তারা জানান।

    পলাশবাড়ী উপজেলা কর্তৃক ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল উপস্থিত থাকায় ওইসব ক্ষতিগ্রস্ত জমির মালিকরা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ পূর্বক প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। ভূক্তভোগী ক্ষতিগ্রস্ত জমির মালিকরা পূণরায় তদন্ত সাপেক্ষে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য নির্ধারণের জোড় দাবী জানান। এসময় জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল ভূক্তভোগী ক্ষতিগ্রস্ত জমির মালিকদের কথা শুনেন এবং আগামী রোববারের মধ্যে লিখিত আকারে আবেদন করার পরামর্শ দেন। তিনি আন্তরিকতার সাথে বিষয়টি দেখবেন বলে জমির মালিকদের আশ্বস্ত করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১০ অগাস্ট, ২০২৩ ১০:৩৫ পূর্বাহ্ন