শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ২৭ ঘন্টা পর পদ্মার তলদেশ থেকে প্রকৌশলীর মরদেহ উদ্ধার

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ১০ অগাস্ট, ২০২৩ ০৭:৩৬ পূর্বাহ্ন

    ২৭ ঘন্টা পর পদ্মার তলদেশ থেকে প্রকৌশলীর মরদেহ উদ্ধার

    হরিরামপুর উপজেলার পদ্মার গভীর তলদেশ থেকে প্রকৌশলী আমান উল্লাহর মরদেহ ২৭ ঘন্টা পর  উদ্ধার করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার রামকৃষ্ণপুর এলাকার পদ্মার তলদেশ থেকে মরদেহ উদ্ধার করে সহকর্মী ৭ সদস্যের ডুবুরীদল। এ সময় পদ্মার তীরে মানুষের উপচে পড়া ভিড় জমে।

    পুলিশ জানায়, প্রকৌশল আমান খুলনার রুপসা উপজেলা দোয়ারা গ্রামের খান রজব আলীর ছেলে। তিনি পদ্মার তীর রক্ষা প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এসকে ইমদাদুল হক এন্ড  জামিল কোম্পানির কনসালটেন্সি ফার্মের ডুবুরি দলের প্রকৌশলী। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে জিও ব্যাগ সঠিকভাবে ফেলা হয়েছে কিনা সেই টার্গেটে সহকর্মী মীর সাজ্জাদকে নিয়ে সুইমিং করে নদীর তলদেশে রওনা করেন। টার্গেট শেষে  সহকর্মী তীরে ফিরলেও আমান অদৃশ্য হয়ে  যায়। ১৫ মিনিট পর ভেসে উঠে দু হাত উঁচিয়ে  সাহায্য চাইলে অপর সহকর্মী জাহিদ সুইমিং করে তাকে উদ্ধারে নদীতে ঝাঁপিয়ে পড়ে। ততক্ষণ আমান পানিতে তলিয়ে যায়। বুধবার বিকেলে ৭ সদস্যের  ডুবুরিদল ৫ ঘন্টা অভিযান চালিয়ে ঘটনাস্থলের ৭ কিলোমিটার ভাটি ছোট বাহাদুরপুর এলাকা থেকে আমানের মরদেহ উদ্ধার করে।

    হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার আদিত্য জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

    হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়ার রহমান জানান, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১০ অগাস্ট, ২০২৩ ০৭:৩৬ পূর্বাহ্ন