শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

    নিজস্ব প্রতিবেদক

    ৬ জানুয়ারী, ২০২২ ০৯:৪৯ পূর্বাহ্ন

    পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
    পদ্মায় ফেরি। ফাইল ছবি

    দীর্ঘ চার ঘন্টা পর ফের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ভোর সোয়া ৪টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছিল বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। পরে কুয়াশার ঘনত্ব কমে এলে ৮ টার পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

    এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ফেরি চলাচল বন্ধের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল।
     
    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট পয়েন্টের দুটি বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল গণমাধ্যমকে বলেন, ভোর সোয়া ৪টার দিকে মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। মাঝ পদ্মায় যাত্রী ও যানবাহন নিয়ে ৪টি ফেরি দিক নির্ণয়  করতে না পারায় নোঙর করে রাখা হয়।

    এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট এলাকায় বিভিন্ন ধরণের শত শত যানবাহনের দীর্ঘ সারি পড়েছে। এতে একদিকে যেমন পচনশীল মাল ঝুঁকির মধ্যে আছে তেমনি যাত্রীসাধারণের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর