শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে জায়েদ খানের মতবিনিময়

    পিরোজপুর প্রতিনিধি

    ৭ অগাস্ট, ২০২৩ ০১:৩৫ অপরাহ্ন

    পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে জায়েদ খানের মতবিনিময়

    পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন চিত্রনায়ক জায়েদ খান। সামাজিক সংগঠন সাপোর্ট মানব কল্যাণ সংস্থার আয়োজনে রোববার  সন্ধ্যায় এ মত বিনিময় সভায় তিনি অংশগ্ৰহন করেন ।

    এ সময় চিত্রনায়ক জায়েদ খান বলেন, আমি বিগত দিনে আমাদের সংগঠন সাপোর্ট মানব কল্যাণ সংস্থার মাধ্যমে পিরোজপুরে অনেক কাজ করেছি। এই কাজগুলো অনেকের সহ্য হয়নি। ভালো কাজ করলে তার পেছনে সমালোচনা হবেই। এছাড়া শিল্পী সমিতিকে ঘিরে আমাকে ও আমার কাজ নিয়ে নানা আলোচনা সমালোচনা করা হয়েছে। সেখানে অল্প কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা আমার কার্যক্রম সহ্য করতে পারেনি। সাংবাদিকরা সবসময়ই শিল্পীদের পাশে ছিল। বিভিন্ন সুবিধা ও অসুবিধায় শিল্পীদের পাশে বন্ধুর মতো এগিয়ে এসেছে।

    তিনি বলেন, আমি পিরোজপুরের সন্তান হিসেবে আমি আশা করব আমার প্রতিটি ভালো কাজে আপনাদের পাশে থাকবেন। করোনাসহ বিভিন্ন কারণে আমার চলচ্চিত্রের কাজ একটু ধীরগতির হয়ে গেছে আশা করছি আগামী দিনগুলোতে আপনাদের জন্য ভালো কিছু উপহার দিতে পারব। কিছু ছবি আসছে এবং কিছু ছবির কাজ চলছে যেগুলোর বেশিরভাগই পিরোজপুরে চিত্রায়িত হয়েছে। ছবিগুলোতে চেষ্টা করেছি পিরোজপুরকে ফুটিয়ে তোলার। আর কিছু না হলেও পিরোজপুরের সন্তান হিসেবে আপনারা আমার পাশে থাকলে, আমি আগামী দিনে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারব বলে আশা রাখি।

    এ সভায় পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদের সঞ্চালনায় পিরোজপুর প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সংবাদকর্মী, সাপোর্ট সাধারণ সম্পাদক সৈয়দ আহসান, অর্থ সম্পাদক আসাদুজ্জামান খান,
    প্রচার প্রকাশনা দপ্তর সম্পাদক সাংবাদিক নুর উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ হাফিজ সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৭ অগাস্ট, ২০২৩ ০১:৩৫ অপরাহ্ন