পলাশবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী নিহত

গাইবান্ধা প্রতিনিধি

৭ অগাস্ট, ২০২৩ ০৮:২৪ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী নিহত

গাইবান্ধার পলাশবাড়ীর পল্লীতে বিদ্যুৎস্পৃৃষ্টে রায়হান মিয়া (১৩) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।

শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ঘোড়াবান্ধা চৌরাস্তা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সে স্থানীয় ফকিরহাট দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র এবং নিহত রায়হান মিয়া একই ইউনিয়নের ঝাকুয়াপাড়া গ্রামের রুস্তম মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, ঘোড়াবান্ধা চৌরাস্তা বাজারে রায়হান মিয়া তার বাবার দোকানে ছিল। সন্ধা থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। রাতে দোকান বন্ধ করার সময় বিদ্যুতের লাইন বন্ধ করার সময় অসাবধানতায় বিদ্যুতায়িত হয়। এসময় আশেপাশেরর লোক এসে, রায়হানকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৭ অগাস্ট, ২০২৩ ০৮:২৪ পূর্বাহ্ন