বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তরের অর্থ বিভাগের সিনিয়র ফিন্যান্স অফিসার তানভীর আঞ্জুম এর সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করেছে যুব রেড ক্রিসেন্ট পিরোজপুর ইউনিট।
রোববার (৬ আগস্ট) বিকালে জেলা ইউনিট কার্যালয়ে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিট এর যুব ও কার্যকরী পরিষদের যুব প্রধান জুলকার নাঈম তীব্র’র সভাপতিত্বে সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পৌর কবরস্থান মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান। মোনাজাতে পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের চেয়ারম্যান সালমান রহমান হ্যাপি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডেলিগেট বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএমএ আউয়াল, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের সেক্রেটারী এ্যাড. সৈয়দ শাহ আলমসহ সকল যুব সদস্যদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিট এর যুব ও কার্যকরী পরিষদের উপ-যুবপ্রধান ১ সাদমান সানি, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, উপপ্রধান ও ইউনিটের অন্যান্য যুব সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তরের অর্থ বিভাগের সিনিয়র ফিন্যান্স অফিসার তানভীর আঞ্জুম হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হওয়ায় ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।