শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ৬ অগাস্ট, ২০২৩ ০১:০৫ অপরাহ্ন

    শিবগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে গোসলে নেমে আরিয়ান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়। নিহত শিশু উপজেলার পাঁকা ইউনিয়নের বিশ রশিয়া গ্রামের খাইরুল ইসলামের ছেলে।

    শনিবার বিকেল চারটার দিকে উপজেলার বোগলাউড়ি ঘাট এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী ও পরিবারের লোকজন। পাঁকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন জানান, দুপুর একটার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বোগলাউড়ি ঘাটে গোসলে করতে যায় আরিয়ান। দুপুর পেরিয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় খোঁজাখুজি শুরু করে পরিবারের লোকজন। এ সময় নদীতে তল্লাশি চালিয়ে আরিয়ানের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী ও পরিবারের লোকজন।

    এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ না থাকায় পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা  হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর