শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গোয়ালন্দে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন

    গোয়ালন্দ থানা প্রতিনিধি

    ৬ অগাস্ট, ২০২৩ ১১:১০ পূর্বাহ্ন

    গোয়ালন্দে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন

    রাজবাড়ীর গোয়ালন্দে নানা কর্মসূচির মধ্যদিয়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

    শনিবার (৫ আগস্ট) সকাল ১০টায় দিবসটি উদযাপন উপলক্ষে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গোয়ালন্দ উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।

    সেইসঙ্গে বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তাসহ বিভিন্ন স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরাও সেখানে শ্রদ্ধা জানান।

    পরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মদিন উদযাপন উপলক্ষে গোয়ালন্দ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন এর সভাপতিত্বে শেখ কামালের জীবন ও কর্মের নানা দিক তুলে ধরে আলোচনা সভা, দোয়ার মাহফিল ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    এসময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নার্গিস পারভীন, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারসিম তারান্নুম হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব ঘোষ, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ এর সহকারী অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্বা কমান্ডার আব্দুস সামাদ মোল্লা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় ব্যাক্তিবর্গ, বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৬ অগাস্ট, ২০২৩ ১১:১০ পূর্বাহ্ন