শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

    পিরোজপুর প্রতিনিধি

    ৬ অগাস্ট, ২০২৩ ১২:১৯ পূর্বাহ্ন

    পিরোজপুরে শহীদ  শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

    নানা আয়োজনে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান। এসময় আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    পুষ্পমাল্য অর্পণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবী রায় এর সভাপতিত্বে এছাড়াও বক্তব্য রাখেন এন এস আই এর যুগ্ম পরিচালক আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আক্তারুজ্জামান ফুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী।

    আলোচনা সভা শেষে যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়। এরপরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী বৃক্ষ রোপন করা হয়।

    পরে বিকেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জেলা আওয়ামীলীগ। এ উপলক্ষে আজ শনিবার বিকেলে জেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি খান মো: আলাউদ্দিন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক নুরুল হুদা আলম, পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদ প্রমুখ। এসময় আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের রুহের মাগফিরাত কামানায় এবং জাতির পিতা ও ১৫ আগষ্ট শাহাদাৎ বরণকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৬ অগাস্ট, ২০২৩ ১২:১৯ পূর্বাহ্ন