শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন ঢাবি’র ৩৬ শিক্ষার্থী

    নিজস্ব প্রতিবেদক

    ৪ অগাস্ট, ২০২৩ ০৮:২৫ পূর্বাহ্ন

    ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন ঢাবি’র ৩৬ শিক্ষার্থী

    সহ-শিক্ষা কার্যক্রমে অসাধারণ সাফল্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের ৩৬ জন কৃতী শিক্ষার্থীকে “দি ডিউক অব এডিনবার্গ’স ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড” প্রদান করা হয়েছে। এর মধ্যে ১৪ জন সিলভার অ্যাওয়ার্ড এবং ২২ জন ব্রোঞ্জ অ্যাওয়ার্ড লাভ করেন।

    ২ আগস্ট বুধবার অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্র্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

    ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহ্জাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিউক অব এডিনবার্গ অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি রিজওয়ান বিন ফারুক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

    উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণ প্রজন্মকে প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা  কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে এগিয়ে আসার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিউক অব এডিনবার্গ’স কার্যক্রমের ব্যাপক সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করে বলেন, অধিক সংখ্যক শিক্ষার্থীকে এই প্রোগ্রামের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। ডিউক অব এডিনবার্গ’স ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডপ্রাপ্তদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে একটি ক্লাব গঠনের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।




    সাতদিনের সেরা খবর

    সাফল্য - এর আরো খবর

    সংবর্ধিত হলেন বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদ

    সংবর্ধিত হলেন বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদ

    ৪ অগাস্ট, ২০২৩ ০৮:২৫ পূর্বাহ্ন

    এআইপি পেয়ে অভিভূত সম্মাননাপ্রাপ্ত ২২জন

    এআইপি পেয়ে অভিভূত সম্মাননাপ্রাপ্ত ২২জন

    ৪ অগাস্ট, ২০২৩ ০৮:২৫ পূর্বাহ্ন

    কৃষিক্ষেত্রে ২২ জন এআইপি সম্মাননা পাচ্ছেন

    কৃষিক্ষেত্রে ২২ জন এআইপি সম্মাননা পাচ্ছেন

    ৪ অগাস্ট, ২০২৩ ০৮:২৫ পূর্বাহ্ন