শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গাইবান্ধায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের আত্মপ্রকাশ

    গাইবান্ধা প্রতিনিধি

    ২ অগাস্ট, ২০২৩ ০৯:২৭ পূর্বাহ্ন

    গাইবান্ধায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের আত্মপ্রকাশ

    গাইবান্ধায় মঙ্গলবার (১ আগস্ট) রাষ্ট্র সংস্কার আন্দোলনের আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল মঙ্গলবার গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় মৃণাল কান্তি বর্মন আহবায়ক ও সামিউল আলম রাসুকে সদস্য সচিব করে রাষ্ট্র সংস্কার আন্দোলনের জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

    এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ১ দফা দাবি আদায়ে জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে শহরের ১নং ট্রাফিক মোড় এলাকায় একটি সংক্ষিপ্ত পথসভায় জেলা রাষ্ট্র সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক মৃণাল কান্তি বর্মনের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের রংপুর মহানগরের সমন্বয়ক অধ্যাপক চিনু কবির, জাতীয় সমন্বয় কমিটির সদস্য সামিউল আলম রাসু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. রায়হান কবীর, জেলার মো. আশিকুজ্জামান, কনক সরকার, আতাউর রহমান প্রমুখ।

    পথসভায় বক্তারা বলেন, সরকারের আওয়ামী লীগের বদলে বিএনপি, বিএনপির বদলে জাতীয় পার্টি এসেছে। কিন্তু দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। বিনা ভোটের সরকার সীমাহীন লুটপাটের মধ্য দিয়ে দেশটাকে দোজখ বানিয়ে রেখেছে। এ থেকে উত্তরণে শুধু সরকার পরিবর্তন করলেই হবে না, রাষ্ট্র সংস্কারও লাগবে ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২ অগাস্ট, ২০২৩ ০৯:২৭ পূর্বাহ্ন