শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • সরকারকে পদত্যাগে বাধ্য করেই ঘরে ফিরবো: অধ্যক্ষ আলমগীর

    পিরোজপুর প্রতিনিধি

    ১ অগাস্ট, ২০২৩ ১০:১৭ পূর্বাহ্ন

    সরকারকে পদত্যাগে বাধ্য করেই ঘরে ফিরবো: অধ্যক্ষ আলমগীর

    পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপি নেতা  অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না। এদেশের সাধারন মানুষের অধিকার আদায়ের জন্য বিএনপি কাজ করে যাচ্ছেন। দেশে আজ পন্যদ্রব্যের দাম নাগালের বাইরে। সাধারন মানুষকে না খেয়ে মরার উপক্রম হতে  হচ্ছে।

    তিনি বলেন, সরকার দেশের মানুষের ভোটাধীকার কেরে নিয়েছে। সরকারের বিরুদ্ধে কথা বললে তাকে হামলা-মামলা সহ গুম করা হচ্ছে। সরকারের ছত্রছায়ায় আ’লীগের নেতা-কর্মীরা দেশে লুটের রাজত্ব কায়েম করছেন। আর রাষ্ট্রযন্ত্রকে ব্যাবহার করে বিরোধী মতাদর্শের লোকদেরকে দমন করা হচ্ছে। এমন ভাবে একটি দেশ চলতে পারে না। তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে  শেখ হাসিনার পদত্যাগ সহ তত্তাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবি বাস্তবায়ন করেই ঘরে ফিরবো।

    সোমবার (৩১ জুলাই) দুপুরে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচী হিসাবে পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ শেষে  আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

    জেলা বিএনপির  দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত  ওই  বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন  জেলা বিএনপির সাবেক সভাপতি ও এমপি বীরমুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল, জেলা বিএনপির সদস্য সচী গাজী অহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা প্রমুখ।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১ অগাস্ট, ২০২৩ ১০:১৭ পূর্বাহ্ন