শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১ অগাস্ট, ২০২৩ ১০:০৮ পূর্বাহ্ন

    শিবগঞ্জে নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবন ও একতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৩ কোটি ৯ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে এই নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্তাবধানে ৫৪ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন তিনি।

    এ উপলক্ষে চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত মা সমাবেশে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও দক্ষ নেতৃত্বে সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে। সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে শিক্ষাখাতে।

    শিক্ষাখাতে অভাবনীয় উদ্যোগ নিয়েছে সরকার। নতুন নতুন স্কুল-কলেজ, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদরাসাগুলোতে আধুনিক ভবন নির্মাণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, এলজিইডির উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদসহ স্থানীয় সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১ অগাস্ট, ২০২৩ ১০:০৮ পূর্বাহ্ন