শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পলাশবাড়ীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন ইউএনও কামরুল হাসান

    গাইবান্ধা প্রতিনিধি

    ১ অগাস্ট, ২০২৩ ১০:০২ পূর্বাহ্ন

    পলাশবাড়ীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন ইউএনও কামরুল হাসান

    গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়ন পরিষদ কার্যলায় এবং বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজ পরিদর্শন করলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল হাসান রিহান।

    সোমবার দুপুরে উপজেলার বরিশাল ইউপি কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রমের বিভিন্ন শাখা-প্রশাখা পরিদর্শন তদারকি করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান। এছাড়াও ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট ডিজিটাল সেন্টার, ক্যাশবহি, বিভিন্ন তথ্য-উপাথ্য রেজিষ্টার বহি দর্শনসহ ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের বাস্তবায়নে দু’টি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন তিনি। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাহিদুজ্জামান, ইউপি চেয়ারম্যান সাংবাদিক রফিকুল ইসলাম সরকার, ইউপি সচিব মো. আমিনুর রহমান ও বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

    অপরদিকে; অত্র ইউপি’র ঐহিত্যবাহী বিদ্যাপীঠ বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন। প্রথমে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ইউএনও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতি মননশীল হয়ে পাঠদানসহ বিভিন্ন কলাকৌশল অবলম্বনের মাধ্যমে শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অতিরিক্ত মনোনিবেশ হওয়ার আহবান জানান। এসময় কলেজের সভাপতি খাজা নাজিম উদ্দিন ও অধ্যক্ষ একেএম আব্দুর নুর ছাড়াও শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১ অগাস্ট, ২০২৩ ১০:০২ পূর্বাহ্ন