শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ভাষা সৈনিক মতিউর রহমান স্মারক পুস্তিকার প্রকাশনা উৎসব

    গাইবান্ধা প্রতিনিধি

    ৩১ জুলাই, ২০২৩ ০৯:১৩ পূর্বাহ্ন

    ভাষা সৈনিক মতিউর রহমান স্মারক পুস্তিকার প্রকাশনা উৎসব

    গাইবান্ধার ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানকে নিয়ে স্মারক পুস্তিকা ‘৫২ থেকে ৭১ এর মতিউর’ এর প্রকাশনা উৎসব হয়েছে। এ উপলক্ষে ৩০ জুলাই রোববার গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা(গানাসাস) মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা।

    অনুষ্ঠানের শুরুতেই ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। মতিউর রহমানের পুত্র বিশিষ্ট ব্যবসায়ী আখতার আমিন বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন পুস্তিকার অন্যতম সম্পাদক রজতকান্তি বর্মন। মূল আলোচক ছিলেন লেখক জহুরুল কাইয়ুম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক মিহির ঘোষ, মতিউর রহমানের নিকটাত্মীয় আব্দুর রাজ্জাক সোনা, নাট্য ও সাংস্কৃতিক সংস্থার কার্যকরী সভাপতি শাহজাহান খান আবু ও লেখক ওয়াজিউর রহমান রাফেল। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন প্রকাশনাটির আরেক সম্পাদক গোলাম রব্বানী মুসা ও সাংস্কৃতিক কর্মী শিরিন আকতার।

    বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিক, সাহিত্যিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই প্রকাশনার অনুষ্ঠান ঘিরে ছিল উৎসবের আমেজ।

    উল্লেখ্য, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানকে নিয়ে স্মারক প্রকাশনা ‘৫২ থেকে ৭১ এর মতিউর’ সম্প্রতি প্রকাশ করেছে মতিউর রহমানের পরিবার। এটি সম্পাদনা করেছেন রজতকান্তি বর্মন ও গোলাম রব্বানী মুসা।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৩১ জুলাই, ২০২৩ ০৯:১৩ পূর্বাহ্ন