শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী বাচ্চু নির্বাচিত

    নিজস্ব প্রতিবেদক

    ৩১ জুলাই, ২০২৩ ০৮:৩৩ পূর্বাহ্ন

    চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী বাচ্চু নির্বাচিত

    চট্টগ্রাম-১০ আসনে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ উপ-নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী হন জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ শেষে রোববার সন্ধ্যায় নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামে নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয় থেকে রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান ফল ঘোষণা করেন।

    ফলাফল ঘোষণাকালে তিনি বলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু ৫২ হাজার ৯২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম (লাঙ্গল) পেয়েছেন ১ হাজার ৫৭২ ভোট। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। কোনো ভোটারকে কেউ বাধা দেয়ার কোনো অভিযোগ আসেনি। নির্বাচনী এলাকার কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনে মোট ভোট পড়েছে ৫৭ হাজার ১৫৩, যা ভোট ভোটের ১১ দশমিক ৭০ শতাংশ।

    ঘোষিত ফলাফলে জানা যায়, চট্টগ্রাম-১০ আসনের মোট ১৫৬টি ভোট কেন্দ্রের মধ্যে মহিউদ্দিন বাচ্চু পেয়েছেন ৫২ হাজার ৯২৩ ভোট, জাতীয় পার্টির মো. সামসুল আলম ১ হাজার ৫৭২ ভোট, তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত ১ হাজার ২৩০ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া ৫৭৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী ৪৮০ ভোট, মনজুরুল ইসলাম ভূঁইয়া ৩৬৯ ভোট।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩১ জুলাই, ২০২৩ ০৮:৩৩ পূর্বাহ্ন