শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • নেছারাবাদে সাংবাদিক লাঞ্চিত হওয়ার অভিযোগ

    পিরোজপুর প্রতিনিধি

    ৩১ জুলাই, ২০২৩ ১২:৩৭ পূর্বাহ্ন

    নেছারাবাদে সাংবাদিক লাঞ্চিত হওয়ার অভিযোগ

    নেছারাবাদে পেশাগত দায়িত্ব পালনে গিয়ে আরমান হোসেন নামে এক বখাটে যুবক কর্তৃক লাঞ্চিত হয়েছেন মো: আজিজুল ইসলাম নামে এক সাংবাদিক। আজিজুল ইসলাম একটি অনলাইন পোর্টাল টিভি এবং বরিশালের একটি স্থানীয় পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। শনিবার রাতে সাংবাদিক আজিজুল ইসলাম বাদি হয়ে ওই বখাটে যুবকের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

    জানা যায়, গত শুক্রবার(২৮ জুলাই) ঝালকাঠি জেলা থেকে একদল লোক ট্রলারযোগে কুড়িয়ানা পেয়ারা বাগানে বেড়াতে এসে ভিমরুলির কামড়ে ৫ শিশু সহ মোট ষোলজন ব্যাক্তি আহত হন। সাংবাদিক আজিজুল সে খবর জানতে পেরে হাসপাতালে ছুটে গিয়ে আহত ব্যাক্তিদের সাথে কথা বলা সহ ভিডিও ধারন করছিলেন। এসময় হাসপাতাল প্রাঙ্গনে থাকা ওই বখাটে যুবক সাংবাদিকের পেশাগত কাজে বাধা দিয়ে তার ক্যামেরা ও মোবাইল কেড়ে নেন। একপর্যায়ে স্থানীয়দের অনুরোধে বখাটে আরমান মোবাইল ও ক্যামেরা ফেরৎ দিয়ে সাংবাদিক আজিজুলকে প্রাননাশের হুমকি দেয়।

    অভিযুক্ত আরমান হোসেন বলেন, সে হাসপাতালে গিয়ে অনুমতি ছাড়া ছবি তুলছিল। তাই তাকে ছবি তুলতে নিষেধ করেছিলাম। আরমান হোসেন উপজেলার রাহুতকাঠি গ্রামের মো: সিদ্দিকুর রহমানের ছেলে।

    এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) জাফর আহমেদ জানান, সাংবাদিক লাঞ্চিতর বিষয়ে রাতে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৩১ জুলাই, ২০২৩ ১২:৩৭ পূর্বাহ্ন