শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সমঝোতা স্বারক স্বাক্ষরিত

    পাইলটিংয়ের জন্য ইঊসেপের ৩২ স্কুল নির্বাচিত

    নিজস্ব প্রতিবেদক

    ৫ জানুয়ারী, ২০২২ ০৮:৫৮ অপরাহ্ন

    পাইলটিংয়ের জন্য ইঊসেপের ৩২ স্কুল নির্বাচিত
    সমঝোতা স্মারক স্বাক্ষর

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জেএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রম কোর্স চালু করার পদক্ষেপ হিসেবে পাইলটিংয়ের জন্য ইঊসেপ-বাংলাদেশ পরিচালিত ৩২টি টেকনিক্যাল স্কুলকে নির্বাচন করা হয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকে ইঊসেপ-বাংলাদেশ নিজেদের প্রণীত শিক্ষাক্রমের পরিবর্তে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষাক্রম অনুসরণ করে তাদের ভোকেশনাল শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে।  

    নির্বাচিত প্রতিষ্ঠানগুলো এর আগে সাধারণ ধারার বিদ্যালয় হিসেবে শিক্ষা কার্যক্রম পরিচালিত করেছে। সুবিধাবঞ্চিত শিশু, কিশোর, যুবাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইউসেপ পরিচালিত এসব বিদ্যালয়গুলোকে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হয়েছে। সমঝোতা অনুযায়ী ২০২২ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণিতে কারিগরি ধারায় শিক্ষার্থী ভর্তি করা হবে।

    আজ বুধবার (৫জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও ইউসেপ-বাংলাদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে উভয় প্রতিষ্ঠানে গৃহীত কার্যক্রমসমূহে সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়।  

    এছারাও শিক্ষক প্রশিক্ষণ, সরকার অনুমোদিত জাতীয় যোগ্যতা কাঠামো বাস্তবায়ন, শিক্ষা উপকরণ উন্নয়নসহ কারিগরি শিক্ষা সম্প্রসারণে উভয় পক্ষ সহযোগিতার  ভিত্তিতে কাজ করতে সম্মত হয়।

    কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব জনাব মোঃ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে কারিগরি শিক্ষা বোর্ডের পক্ষে বোর্ডের চেয়ারম্যান মোঃ আলী আকবর খান  এবং ইউসেপের পক্ষে সংস্থাটির নির্বাহী পরিচালক মোঃ আব্দুল করিম চুক্তিতে স্বাক্ষর করেন।

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ৫ জানুয়ারী, ২০২২ ০৮:৫৮ অপরাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ৫ জানুয়ারী, ২০২২ ০৮:৫৮ অপরাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ৫ জানুয়ারী, ২০২২ ০৮:৫৮ অপরাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ৫ জানুয়ারী, ২০২২ ০৮:৫৮ অপরাহ্ন