শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গোবিন্দগঞ্জে ২৪৯ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার -২

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৯ জুলাই, ২০২৩ ০৭:২৯ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জে ২৪৯ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার -২

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ২৪৯ বোতল ফেনসিডিল ও মাদক বহনের একটি কার্গো ট্রাক জব্দ করেছে র‌্যাব। এসময় মানিক হোসেন (৩৩) ও মহসিন আলী (২৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

    শুক্রবার (২৮ জুলাই) বিকেলে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    গ্রেফতারকৃত মানিক হোসেন লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার গড্ডিমারী গ্রামের আকিম উদ্দিনের পুত্র ও মহসিন আলী সদর উপজেলার চরগোকুন্ডা গ্রামের আছির উদ্দিনের পুত্র।

    সূত্রমতে,(২৭ জুলাই) র‍্যাব-১৩, রংপুর, ব্যাটালিয়ন সদর ও গাইবান্ধা ক্যাম্পের একটি যৌথ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে  গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া নামক স্থানে  মিজানুরের বাসার পশ্চিম পাশে রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে একটি কার্গো ট্রাক তল্লাশি করে। এতে ২৪৯ বোতল ফেনসিডিলসহ ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়। একই সঙ্গে ট্রাকটিও জব্দ করা হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মাদক চক্রের সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপনে অনুসন্ধান চলছে। গ্রেফতারকৃতদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৯ জুলাই, ২০২৩ ০৭:২৯ পূর্বাহ্ন