শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজবাড়ীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

    রাজবাড়ী প্রতিনিধি

    ২৮ জুলাই, ২০২৩ ১০:৩১ পূর্বাহ্ন

    রাজবাড়ীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

    রাজবাড়ীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় রুমা বিশ্বাস (২৬) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। রুমা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পারুলিয়া গ্রামের লিটন ঘোষের স্ত্রী।

    বুধবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    স্বর্ণ ব্যবসায়ী লিটন ঘোষ জানান, ‌তার স্ত্রী রুমা বিশ্বাস ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত রোববার (২৩ জুলাই) রাজবাড়ীর আরোগ্য ক্লিনিকে রুমার ডেঙ্গু শনাক্ত হয়।বাড়িতেই তিনি চিকিৎসাধীন ছিলেন।এরপর ওইদিন বিকেলে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বুধবার বিকেলে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪ জন রাজবাড়ী সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন বলেন, গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে নতুন করে ১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফরিদপুরে কোনো রোগী মারা গেলে সেই তথ্য তারা রেকর্ড করবেন। অন্তঃসত্ত্বার মৃত্যু সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৮ জুলাই, ২০২৩ ১০:৩১ পূর্বাহ্ন