শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গোবিন্দগঞ্জে বিদ্যুতের তার চুরির প্রাক্কালে আটক ২

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৮ জুলাই, ২০২৩ ১০:২৭ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জে বিদ্যুতের তার চুরির প্রাক্কালে  আটক ২

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড অফিসের ভিতরে রাখা বৈদ্যুতিক তার চুরির প্রাক্কালে হাতেনাতে ২ চোরকে আটক করা হয়েছে।

    সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত সাড়ে ৩ টায় দিকে সুপারি গাছ বেয়ে গোবিন্দগঞ্জ থানার বিপরীত অবস্থিত নেসকো অফিসে অনুপ্রবেশ করে। তখন পার্শ্ববর্তী বাসার লোকজন ব্যাপারটি টের পেয়ে নেসকোর স্টাফ মোসলেম উদ্দিনকে মোবাইল ফোনে অবগত করে। মোসলেম উদ্দিন মোবাইল ফোনের মাধ্যমে অফিসের কর্মচারী ও দায়িত্ব পালনরত নৈশ প্রহরীকে  সংবাদ দেয়। তাৎক্ষণিক নৈশ প্রহরী-কর্মচারীরা ও আশেপাশের লোকজন মিলে ধাওয়া করে ২ চোরকে আটক করে।

    আটককৃতরা হলেন - পৌরশহরের ৫নং ওয়ার্ডের বুজরুক বোয়ালিয়া (হীরকপাড়া) গ্রামের গেদু চন্দ্র বিশ্বাসের পুত্র সম্রাট বিশ্বাস ও ৬নং ওয়ার্ডের চক গোবিন্দগঞ্জ (ঝিলপাড়া) গ্রামের সেলিমের শেখের পুত্র জীবন শেখ।

    গোবিন্দগঞ্জ নেসকোর নির্বাহী প্রকৌশলী ইউসুফ আলী জানান, আসামীদের ২৭ জুলাই সকাল ১০ টায় গোবিন্দগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৮ জুলাই, ২০২৩ ১০:২৭ পূর্বাহ্ন