শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গাইবান্ধায় আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৮ জুলাই, ২০২৩ ১০:২৫ পূর্বাহ্ন

    গাইবান্ধায় আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

     গাইবান্ধায় র‌্যালি, আলোচনা সভা এবং কেক কাটার মধ্য দিয়ে দৈনিক আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে একটি বণাঢ্য র‌্যালি গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) চত্বরে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে গানাসাস মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

    গাইবান্ধা রিপোর্টাস ক্লাবের সভাপতি রেজাউল নবী রাজুর সভাপতিত্বে ও আজকের পত্রিকা গাইবান্ধা প্রতিনিধি আনোয়ার হোসেন শামীম-এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জেলা জাতীয়পাটির সদস্য সচিব সরওয়ার হোসেন শাহীন। অনুষ্ঠানে উদ্ভোধনী বক্তব্য দেন, প্রবীন সাংবাদিক ও গাইবান্ধা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস।

    অন্যদের মধ্যে বক্তব্য দেন, গাইবান্ধা জেলা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান খান আবু, সাহিত্যিক ও সাংবাদিক গৌতম গুহ আশীষ, সময়ের আলোর জেলা প্রতিনিধি কায়সার রহমান রুমেল, সাংবাদিক মেহেদী বাবু, হারুন -অর-রশিদ, আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি, আমিনুল ইসলাম, জাহিদ হাসান ও মোমেনুর সাগরসহ অন্যান্যরা।

    বক্তারা আজকের পত্রিকার বস্তুনিষ্ঠ সংবাদ এবং সমাজ গঠনমূলক লেখার জন্য ভূয়সী প্রশংসা করে এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

     এর আগে অতিথিরা আজকের পত্রিকার প্রতিনিধিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং পত্রিকাটির সাফল্য কামনা করেন। এরপর উপস্থিত সকলকে নিয়ে কেক কাটার মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৮ জুলাই, ২০২৩ ১০:২৫ পূর্বাহ্ন