শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরের স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    পিরোজপুর প্রতিনিধি

    ২৭ জুলাই, ২০২৩ ০৯:৫৩ অপরাহ্ন

    পিরোজপুরের স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    পিরোজপুরে  স্বেচ্ছাসেবকলীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিনটি উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৭ জূলাই)
    সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে বঙ্গবন্ধুর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএমএ আউয়াল পিরোজপুর পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, সাধারণ সম্পাদক সুমন শিকদার, সহ-সভাপতি মৃণাল কান্তি বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শুভদীপ সিকদার শুভ, দপ্তর সম্পাদক শাকিল শিকদার অপু, সমাজ কল্যাণ সম্পাদক অমিত বিশ্বাসসহ স্বেচ্ছাসেবকলীগের জেলা ও বিভিন্ন ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ।

    পরে দুপুরে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামীলীগ অফিসে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করে জেলা স্বেচ্ছাসেবকলীগ।

    খাবার বিতরণ শেষে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর