শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কারিগরি শিক্ষাকে আরো কর্ম উপযোগী করতে হবে: শিক্ষামন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ জুলাই, ২০২৩ ০৫:২১ অপরাহ্ন

    কারিগরি শিক্ষাকে আরো কর্ম উপযোগী করতে হবে: শিক্ষামন্ত্রী

    শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন কারিগরি শিক্ষাকে আরো কর্ম উপযোগী করতে বৃত্তিমূলক কাজে নিয়োজিত পেশাদার ব্যক্তিদের দিয়ে শ্রেণীকক্ষে শেখানোর ব্যবস্থা করা হবে। এর ফলে শিক্ষার্থীদের শিখন ফলপ্রসূ ও কার্যকর হবে। তিনি বলেন মাদ্রাসা শিক্ষার্থীদের বিজ্ঞান ও সংস্কৃতি চর্চায় উদ্ভুদ্ধ করে তাদের সৃজনশীল করে তুলতে হবে।


    মন্ত্রী বৃহস্পতিবার সচিবালয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর ও শুদ্ধাচার পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির কক্তব্যে একথা বলেন।


    এসময়ে ডা. দীপু মনি বলেন সারাদেশে কারিগরি শিক্ষার সুযোগ সম্প্রসারণ করা হয়েছে। দেশের জনগণকে কর্মমুখী করতে বিভিন্ন মেয়াদে দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।


    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষাকে আরো জনপ্রিয় করতে এ বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তাকে ইতিবাচক ও জনবান্ধব মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।


    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সিনিয়র সচিব মোঃ কামাল হোসেন।

    এবছর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর সংস্থা পর্যায়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ হাবিবুর রহমান শুদ্ধাচার পুরষ্কার লাভ করেন। এ ছাড়াও ২য় হতে ৯ম গ্রেডের কর্মকর্তাদের মধ্যে সাজ্জাদ হোসেন এবং ১০ম হতে ২০তম গ্রেডে যৌথভাবে মোঃ ইমতিয়াজ আহমেদ এবং রুমা আক্তার শুদ্ধাচার পুরষ্কার গ্রহণ করেন।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২৭ জুলাই, ২০২৩ ০৫:২১ অপরাহ্ন