শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • দেশকে এগিয়ে নিতে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ জুলাই, ২০২৩ ০৫:১৪ অপরাহ্ন

    দেশকে এগিয়ে নিতে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রতিমন্ত্রী

    প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি বলেছেন, পূর্বসুরীরা জীবন উৎসর্গ করে জাতিকে একটি স্বাধীন স্বদেশ উপহার দিয়ে গেছেন। সেই বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। আজকের শিশু ২০৪১ এর উন্নত বাংলাদেশের কারিগর। তাই শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে মানসম্মত প্রাথমিক শিক্ষার ভিত গড়ে তুলতে হবে। কারণ প্রাথমিক শিক্ষাই জাতির ভিত গঠনে নিয়ামক ভূমিকা পালন করে।

    তিনি বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে নিরলসভাবে কাজ করছে। বছরের প্রথম দিন রঙিন বই সরবরাহ, উন্নত অবকাঠামো, তথ্য-প্রযুক্তির ব্যাপক ও কার্যকর ব্যবহার, যথাযথ মনিটরিং এর মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ নতুন আঙ্গিকে শিশুদের পাঠদানে নিয়োজিত রয়েছে।
    তিনি শিশুদের সরকারি  প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে অভিভাবকদের আহ্বান জানিয়ে বলেন, অচিরেই স্কুল ফিডিং কর্মসূচি চালু হচ্ছে এর মাধ্যমে প্রাথমিক শিক্ষায় একটি নতুন অধ্যায়ের সূচনা হবে।

    প্রতিমন্ত্রী বৃহস্পতিবার সকালে রৌমারী উপজেলা মিলনায়তনে তার নির্বাচনী এলাকায় (কুড়িগ্রাম-২ রৌমারী-রাজিবপুর-চিলমারী) মা-সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

    রৌমারী উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খানের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, পরিচালক মিজানুর রহমান, রৌমারী উপজেলা চেয়ারম্যান ইমান আলী, রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রা প্রমুখ বক্তৃতা করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৭ জুলাই, ২০২৩ ০৫:১৪ অপরাহ্ন