শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৮ জানুয়ারি

    নিজস্ব প্রতিবেদক

    ৫ জানুয়ারী, ২০২২ ০৭:৩৪ অপরাহ্ন

    চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৮ জানুয়ারি

    বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। ৭ জানুয়ারি সাধারণ সভা ও আগামী ২৮ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। সমিতির সভাপতি মিশা সওদাগর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    মিশা সওদাগর বলেন, ৩০ অক্টোবর চলচ্চিত্র শিল্পী সমিতির মেয়াদ শেষ হয়েছে। সমিতির গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নির্বাচন করার নিয়ম। সেই নিয়ম মেনেই নির্বাচন আয়োজন করা হচ্ছে।

    তিনি জানান, ৭ জানুয়ারি সমিতির সব সদস্যের উপস্থিতিতে সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সেখানে বিগত কমিটির বাৎসরিক আয়, ব্যয়সহ নানা কাজের হিসাব তুলে ধরা হবে।

    গত বছর ৩০ অক্টোবর চলচ্চিত্র সমিতির মেয়াদ শেষ হয়েছে। সমিতির গঠনতন্ত্রের ৮ (চ) অনুচ্ছেদ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ার ৯০ দিন অর্থাৎ ৩ মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা। সেই অনুযায়ী শীঘ্রই তফসিল ঘোষণা করা হবে বলে জানা গেছে। এদিকে শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠছে যেন বিএফডিসি। শিল্পীদের আনাগোনা বাড়ছে। নির্বাচনের প্যানেল নিয়ে চলছে আলোচনা।

     




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ৫ জানুয়ারী, ২০২২ ০৭:৩৪ অপরাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ৫ জানুয়ারী, ২০২২ ০৭:৩৪ অপরাহ্ন