শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • চিরনিদ্রায় শায়িত সিনিয়র সহকারী সচিব নাজিয়া সুলতানা

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৭ জুলাই, ২০২৩ ০১:৩৩ অপরাহ্ন

     চিরনিদ্রায় শায়িত সিনিয়র সহকারী সচিব নাজিয়া সুলতানা

    চিরনিদ্রায় শায়িত হলেন গাইবান্ধায় জন্ম গ্ৰহন করা বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এবং কাউনিয়া উপজেলার সাবেক ইউএনও এস এম নাজিয়া সুলতানা।

    মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে দ্বিতীয় জানাজা শেষে গাইবান্ধা পৌর গোরস্থানে তাকে দাফন করা হয়। এস এম নাজিয়া সুলতানা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এক সপ্তাহ ধরে ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

    এস এম নাজিয়া সুলতানা গাইবান্ধা পৌরসভার ভিএইড রোড এলাকার বাসিন্দা সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম ওয়াহেদুন্নবী মিন্টুর তৃতীয় কন্যা।

    তার চাচাতো ভাই এস এম সুমন মাহমুদ জানান, প্রথম জানাজা সচিবালয়ে অনুষ্ঠিত হয়। এরপর শেষ শ্রদ্ধা নিবেদন শেষে গাইবান্ধা পৌর গোরস্থান মসজিদে দ্বিতীয় জানাজা শেষে গাইবান্ধা পৌর গোরস্থানে দাফন করা হয়।

    ৩০তম বিসিএস কর্মকর্তা এস এম নাজিয়া সুলতানা ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৭ সালের পদোন্নতি পেয়ে সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের মে পর্যন্ত কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মকর্তা ছিলেন। এরপর তিনি পদোন্নতি পেয়ে ২০১৯ সালে সিনিয়র সহকারী সচিব পদে যোগদান করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৭ জুলাই, ২০২৩ ০১:৩৩ অপরাহ্ন