শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গাইবান্ধায় ৬ জনকে শুদ্ধাচার পুরস্কার প্রদান

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৭ জুলাই, ২০২৩ ১১:১১ পূর্বাহ্ন

    গাইবান্ধায় ৬ জনকে শুদ্ধাচার পুরস্কার প্রদান

    গাইবান্ধার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটসহ মোট ছয়জনকে শুদ্ধাচার পুরস্কার দিয়েছে জেলা প্রশাসন। বুধবার (২৬ জুলাই) সকালে জেলা প্রশাসক মো. অলিউর রহমান আনুষ্ঠানিকভাবে প্রত্যেককে একটি করে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করেন। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুদ্ধাচার পুরস্কার প্রদান (সংশোধন) নীতিমালা ২০২১ মতে ২০২২-২০২৩ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।

    পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাহিদ হাসান সিদ্দিকী, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফুল আলম, জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা শাহ আলম, অফিস সহায়ক আব্দুর রাজ্জাক সরকার, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ফেরদৌস হোসেন ও গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের অফিস সহায়ক স্বপন মন্ডল। পুরস্কার পেয়ে গাইবান্ধা সদর ইউএনও বলেন, জেলা প্রশাসক অলিউর রহমানের মত একজন শুদ্ধাচারি মানুষের কাছ থেকে শুদ্ধাচার পুরস্কার গ্রহণ করা আমার জন্য গর্বের বিষয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৭ জুলাই, ২০২৩ ১১:১১ পূর্বাহ্ন