শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • সুষ্ট নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতে হবে: শামীম হায়দার এমপি

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৬ জুলাই, ২০২৩ ০৯:৩৮ পূর্বাহ্ন

    সুষ্ট নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতে হবে: শামীম হায়দার এমপি

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মেধাবি শিক্ষার্থী, অসহায় ব্যক্তিদের মাঝে বাইসাইকেল, ফ্যান ও নলকুপ এবং বীর মুক্তিযোদ্ধাদের চেয়ার  বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার বামনডাঙ্গা হাসানগঞ্জস্থ পল্লীবন্ধু এরশাদ হাসপাতাল চত্বরে ওইসব উপকরণ বিতরণ করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সংসদ সদস্য  ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

    তিনি বলেন, জাতীয় পার্টি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিশ্বাস করেনা। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জনগণ যাতে নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে এর জন্য সুষ্ট নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন করেছে। তিনি আগামী নির্বাচনে লাঙল মার্কায় ভোট দিয়ে তার ব্যাপক উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নূর-এ আলম, উপজেলা প্রকৌশলী শামসুল আরেফিন খান, থানার ওসি কে এম আজমিরুজ্জামান, উপজেলা জাতীয়পাটির সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার, সহ-সভাপতি জহুরুল হক বাদশা, সাধারন সম্পাদক আব্দুল মান্নান মন্ডলসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন জাতীয় পাটির নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

    সাংসদ শামীমের ব্যক্তিগত অর্থায়ন এবং এলজিইডির একটি প্রকল্পের বরাদ্দের অর্থ হতে উপকরণ সমুহ বিতরণ করা হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের অফিসের জন্য ১৫টি কাঠের চেয়ার, ৩০২টি ফ্যান, ১৬০টি নলকুপ এবং ৭০টি বাইসাইকেল । এর আগে সকাল ৮টায় পল্লীবন্ধু চত্বরে জাতীয় পাটি ও তার সহযোগী সংগঠনের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে সাংসদ শামীমসহ পৌরসভা ও ১৫টি ইউনিয়নের নেতাকর্মীগণ বক্তব্য রাখেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৬ জুলাই, ২০২৩ ০৯:৩৮ পূর্বাহ্ন