শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গোবিন্দগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি-আলোচনা সভা

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৬ জুলাই, ২০২৩ ০৯:৩৫ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি-আলোচনা সভা

    “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  র‌্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি  ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।

    গোবিন্দগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ হোসেন। এতে প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান শাকিলা বেগম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বেলাল হোসেন, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোপাল মোহন্ত, আদর্শ মৎস্য চাষী সুমন মিয়া প্রমুখ। শেষে অতিথিবৃন্দ উপজেলার ৩ জন সফল মৎস্য চাষীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৬ জুলাই, ২০২৩ ০৯:৩৫ পূর্বাহ্ন