শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে টিসিবির পণ্য বিক্রি শুরু, কার্ডে যোগ হল ৫ কেজি চাল

    পিরোজপুর প্রতিনিধি

    ২৬ জুলাই, ২০২৩ ০৬:২৩ পূর্বাহ্ন

    পিরোজপুরে টিসিবির পণ্য বিক্রি শুরু, কার্ডে যোগ হল ৫ কেজি চাল

    পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায় টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। সরেজমিনে মঙ্গলবার দেখা গেছে, পিরোজপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডে টিসিবি পণ্য নিতে দীর্ঘ লাইন ধরে নারী -পুরুষ অপেক্ষা করছে। এবার প্রতিটা কার্ডের পণ্যর সাথে ৫ কেজি করে চাল যুক্ত করা হয়েছে।

    সোমবার  (২৪ জুলাই) সকাল দশ ঘটিকা হতে পিরোজপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের  মাঠের এক পাশে লাইন ধরে টিসিবির পণ্য ক্রয় করতে দেখা যায়।

    পিরোজপুর জেলার সব এলাকায় অসহায় ও দুস্থ কার্ডধারীদের মাঝে বাণিজ্য মন্ত্রণালয়ের সরবরাহকৃত টিসিবি পণ্য বিক্রি করা হয়।

    পিরোজপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাব্বির সাজ্জাদ মুঠোফোনে এই প্রতিবেদককে জানান, সর্বমোট ৪৭০ টাকা মূল্যে প্রতিজন টিসিবির কার্ডধারীকে ২০০ টাকার বিনিময়ে ২ লিটার সয়াবিন তেল, ১২০ টাকার বিনিময়ে ২ কেজি মশুর ডাল এবং ১৫০ টাকার বিনিময়ে ৫ কেজি চাল বিক্রি করা হয়।

    পিরোজপুর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আব্দুস সালাম বাতেন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়  ৫নং ওয়ার্ডের টিসিবির পণ্য উদ্বোধন করেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
    তিশা এন্টারপ্রাইজের সত্তাধিকারী ডিলার মোঃ আসাদুজ্জামান (আসাদ) এই প্রতিবেদককে জানান, টিসিবির পণ্যর সাথে নতুনভাবে ৫ কেজি চাল দেওয়ার ফলে দীর্ঘ লাইন হচ্ছে এবং  সময় ও একটু বেশি লাগছে এতে সাধারণ মানুষ ও খুশি।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৬ জুলাই, ২০২৩ ০৬:২৩ পূর্বাহ্ন