শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সরকার খালেদাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চায়: ফখরুলের অভিযোগ

    নিজস্ব প্রতিবেদক

    ৫ জানুয়ারী, ২০২২ ০৩:১১ অপরাহ্ন

    সরকার খালেদাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চায়: ফখরুলের অভিযোগ
    মানববন্ধনে ফখরুল

    সরকার খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার।

    আজ বুধবার (৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ৫ জানুয়ারির নির্বাচনের দিন ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষ্যে বিএনপির প্রতিবাদী মানববন্ধনে একথা বলেন তিনি।

    এসময় মির্জা ফখরুল বলেন, সরকার খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চায়। রাজনৈতিক প্রতিহিংসা থেকে খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার। খালেদা জিয়ার কিছু হলে সবাইকে হত্যার আসামি করে বিচার করা হবে।

    তিনি আরও বলেন, বিরাজনীতিকরণের চক্রান্তের অংশ হিসেবে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দরকার হলেও বিদেশে নিয়ে যেতে দিচ্ছে না আইনের দোহাই দিয়ে। এই সময়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগনের কাছে যেতে হবে, সুনামি হয়ে সরকারের পতন ঘটিয়ে জনগনের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

    তিনি বলেন, ২০১৪ সালের এই দিনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের অবৈধ সরকার বিনা নির্বাচনের মধ্য দিয়ে গনতন্ত্রকে হত্যা করেছে। আওয়ামী লীগ বারবার জনগণের সাথে প্রতারণা করেছে।

    মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠায় দেশের গনতান্ত্রিক সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর