শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে ১৫ জনের প্রাণহানি, ১৯ জন নিখোঁজ

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৪ জুলাই, ২০২৩ ১২:২৭ অপরাহ্ন

    ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে ১৫ জনের প্রাণহানি, ১৯ জন নিখোঁজ

    ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে একটি কাঠের তৈরি নৌকা ডুবে গেলে অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটে। নিখোঁজ হয়েছে আরো ১৯ জন।
    সোমবার তল্লাশি ও উদ্ধারকারী সংস্থার স্থানীয় কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার ৪০ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। এদের মধ্যে ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর এএফপি’র।

    নৌকা ডুবে যাওয়ার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

    স্থানীয় তল্লাশি ও উদ্ধারকারী সংস্থার প্রধান মোহাম্মদ আরাফাহ বলেছেন, নিখোঁজ ১৯ জনের উদ্ধারে কার্যক্রম চালানো হচ্ছে।
    স্থানীয় কার্যালয়ের মুখপাত্র ওয়াহিউদিন বলেছেন, নৌকাটি দক্ষিণ পূর্ব সুলাওয়েসির মুনা দ্বীপের সেন্ট্রাল বুটন রিজেন্সির ল্যানটো এবং লাগিলি গ্রামের মধ্যবর্তী একটি উপসাগর পার হওয়ার সময়ে দুর্ঘটনাটি ঘটে।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২৪ জুলাই, ২০২৩ ১২:২৭ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২৪ জুলাই, ২০২৩ ১২:২৭ অপরাহ্ন