শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাড়ি দুর্ঘটনার অভিযোগে নিউজিল্যান্ডে বিচার মন্ত্রীর পদত্যাগ

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৪ জুলাই, ২০২৩ ১১:১১ পূর্বাহ্ন

    গাড়ি দুর্ঘটনার অভিযোগে নিউজিল্যান্ডে বিচার মন্ত্রীর পদত্যাগ

    গাড়ি দুর্ঘটনা সংঘটিত করার অভিযোগে নিউজিল্যান্ডের বিচার মন্ত্রী পদত্যাগ করেছেন। দেশটিতে অক্টোবরে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের আগে এ ঘটনাকে সরকারের জন্যে নতুন ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

    কিরিটাপু ‘কিরি’ এলান জানিয়েছেন, তিনি তার পদ থেকে অবিলম্বে সরে দাঁড়ানোর কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। বিচারমন্ত্রীর বিরুদ্ধে অসতর্কভাবে গাড়ি চালানো এবং রোবরার রাতে গাড়ি দুর্ঘটনা ঘটানোর পর পুলিশ কর্মকর্তার সঙ্গে যেতে অস্বীকৃতি জানানোর অভিযোগ আনা হয়েছে। এ প্রেক্ষিতে সোমবার তিনি পদত্যাগ করেন। খবর এএফপি’র।

    গাড়ি দুর্ঘটনার পর কিছু সময় তাকে পুলিশ হেফাজতে থাকতে হয়েছে বলেও প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন। গাড়ি দুর্ঘটনা নিয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কিছু জানা যায় নি।

    এলান বলেছেন, গতকালের আমার কর্মকান্ড থেকে বুঝা যাচ্ছে আমি ঠিক নেই। আমি আমাকে ও আমার সহকর্মীদের হতাশ করেছি।
    তিনি আরো বলেন, আামি স্বীকার করছি মন্ত্রী হিসেবে আমার অবস্থান অযোগ্য।

    প্রধানমন্ত্রী হিপকিন্সের মধ্য-বাম সরকার থেকে পদত্যাগকারী এলান চতুর্থ মন্ত্রী। জানুয়ারিতে জেসিন্ডা আরদার্ন সরে দাঁড়ানোর পর হিপকিন্স দেশটির প্রধানমন্ত্রী হন। আগামী ১৪ অক্টোবর দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২৪ জুলাই, ২০২৩ ১১:১১ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২৪ জুলাই, ২০২৩ ১১:১১ পূর্বাহ্ন