শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • প্রধান শিক্ষকের অশালীন আচরনের প্রতিবাদে ছাত্রীদের বিক্ষোভ

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৪ জুলাই, ২০২৩ ১০:২৩ পূর্বাহ্ন

    প্রধান শিক্ষকের অশালীন আচরনের প্রতিবাদে ছাত্রীদের বিক্ষোভ

    গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব কর্তৃক ছাত্রীর সাথে অশালীন আচরন করার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্রীরা।রোববার দুপুরে প্রখর রোদ উপেক্ষা করে প্রথমে শহরে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে দাঁড়িয়ে এবং পরবর্তীতে পৌরপার্কের সামনে প্রধান সড়কে অবস্থান নিয়ে প্রায় আধা ঘন্টাব্যাপি সড়ক অবরোধ করে রাখে কোমলমতি শিক্ষার্থীরা।

    এ সময় শিক্ষার্থীরা জানায়, তাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব যোগদানের পর থেকেই বিদ্যালয়ের কর্মচারি থেকে শুরু করে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকের সাথে সকল সময় খারাপ আচরন করে আসছে। সর্বশেষ রোববার সকালে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী অসুস্থতার কারণে ছুটি চাইতে গেলে ছুটি না দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তখন সেই শিক্ষার্থী ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে এসে সহপাঠিদের জানালে তারা ক্ষোভে ফেটে পড়ে এবং তাৎক্ষনিক ক্লাশ বর্জন করে রাস্তায় নেমে আসে। সেইসাথে ছাত্রীরা জানায়, তাদের একটাই দাবি এই প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেবকে স্কুল থেকে প্রত্যাহার করতে হবে নয়তো তারা স্কুলে ফিরবে না। সড়ক অবরোধ চলা কালে প্রশাসনের পক্ষ থেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করলে শির্ক্ষাথীরা অবরোধ তু্লে নেয়। পরে তার জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করে। সড়ক অবরোধ চলাকালে শহরে যানজটের সৃষ্টি হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৪ জুলাই, ২০২৩ ১০:২৩ পূর্বাহ্ন