শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে: ফয়জুল করীম

    পিরোজপুর প্রতিনিধি

    ২৪ জুলাই, ২০২৩ ০৮:০১ পূর্বাহ্ন

    সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে: ফয়জুল করীম

    আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, বর্তমান অবৈধ সরকার সংবিধানের দোহাই দিয়ে আরও একটি পাতানো নির্বাচনের আয়োজন করতে চায় কিন্তু তা কোনো ভাবেই করতে দেওয়া হবে না। আন্দোলন সংগ্রামের মাধ্যমে তা প্রতিহত করব। রাজনীতি মানুষের কল্যাণের জন্য কিন্তু  ক্ষমতাসীনরা রাজনীতিকে অবৈধ আয়ের উৎস বানিয়েছে। সরকারের পায়ের তলায় মাটি নেই তাই কোন আন্দোলনই সহ্য করতে পারেনা। একটি অথর্ব নির্বাচন কমিশন দ্বারা বারবার  নির্বাচন ব্যবস্থার উপর নগ্ন হস্তক্ষেপ করছে। এই অথর্ব নির্বাচন কমিশন বাতিল এবং সরকারকে পদত্যাগ করে একটি জাতীয় সরকারের অধিনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে। অন্যথায় এদেশের তরুণ, যুবক, ওলামা মশায়েখ,ছাত্র,শিক্ষক  শ্রমজীবী  সহ সকল পেশার মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে।


    ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে পিরোজপুর কুটুমবাড়ী কমিউনিটি সেন্টারে সভাপতি মাওলানা মুহাম্মাদ আল-আমিন হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ মুফতী রেদওয়ান হুসাইনের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই  প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

    প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ ) প্রভাষক মাওলানা মুহাম্মাদ আল-আমিন, বিশেষ অতিথির  বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদার,  সহ-সভাপতি মুহাম্মাদ নজরুল আহসান, সেক্রেটারী মুহাম্মাদ মনিরুল হাসান, উপদেষ্টা মাওলানা মুহাম্মাদ সুলাইমান মিয়া, শেখ মুহাম্মাদ আলাউদ্দিন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা উত্তরের সাবেক সভাপতি কবি মিজানুর রহমান, সহ-সভাপতি মুহাম্মাদ হাফিজুল ইসলাম।

    আরো বক্তব্য রাখেন  ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সহ-সভাপতি মুফতী তালুকদার তরীক মাসুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আব্দুর রহমান সিদ্দিকী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কাউখালী উপজেলা সভাপতি হাফেজ মাওলানা হাফিজুল্লাহ বিন আলী, ভান্ডারিয়া উপজেলা সভাপতি মুহাম্মাদ খলিলুর রহমান, মঠবাড়িয়া উপজেলা সভাপতি মুহাম্মাদ সাইদুল ইসলাম,নেছারাবাদ উপজেলা সভাপতি হাফেজ হুসাইন আহমেদ, ইন্দুরকানী উপজেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ জাকির হুসাইন ও নাজিরপুর উপজেলা  সহ-সভাপতি মাওলানা অরিদ আহমেদ প্রমুখ।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৪ জুলাই, ২০২৩ ০৮:০১ পূর্বাহ্ন