শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গাইবান্ধায় চান্দু হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৩ জুলাই, ২০২৩ ০৫:৩৩ পূর্বাহ্ন

    গাইবান্ধায় চান্দু হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

    চান্দু মিয়া হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার জেলা শহরের গাইবান্ধা প্রেসক্লাব সংলগ্ন কাচারী বাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের কুপতলা ফকিরপাড়া গ্রামে বিক্ষুব্ধ এলাকাবাসি এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নিহত চান্দু মিয়ার স্ত্রী শোভা বেওয়া, মো. ছকু মিয়া, লান্টু মিয়া, কামরুল ইসলাম, হেলাল উদ্দিন, জেলাল মিয়া, মো. শুকরু মিয়া, এনামুল হক প্রমুখ।

    বক্তারা বলেন, পুলিশ আসামিদের গ্রেফতার না করায় র‌্যাবের মাধ্যমে মামলার ২নং আসামি সাদ্দাম মিয়াকে গ্রেফতার হলেও জামিনে বের হয়ে আসে। জামিনে এসে ১নং আসামিসহ সকল আসামিরা বাদিকে মামলা তুলে নেয়ার জন্য হত্যার হুমকিসহ নানা ধরণের ভয়ভীতি প্রদর্শন করে আসছে। তারা আরও বলেন, আসামিরা প্রভাবশালী হওয়ার কারণে পুলিশের সামন দিয়ে তারা ঘোরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। তাই আসামিদের গ্রেফতার করে সুষ্ঠু ন্যায় বিচার পাওয়ার জন্য পুলিশের আইজিপি, র‌্যাব-১৩, গাইবান্ধা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট বরাবর অভিযোগ প্রদান করা হয়েছে।

    উল্লেখ্য, ২০২২ সালের ১৪ অক্টোবর সদর উপজেলার কুপতলা ইউনিয়নের কুপতলা ফকিরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার আবুল হোসেনের ছেলে মতিন মিয়াসহ তার লোকজন চান্দু মিয়াকে শ্বাসরোধে হত্যার পর লাশ গুম করার জন্য অন্যত্র ফেলে রাখে। এ ঘটনায় নিহতের স্ত্রী শোভা বেওয়া বাদি হয়ে সদর থানায় (নং ২৮) একটি হত্যা মামলা দায়ের করে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৩ জুলাই, ২০২৩ ০৫:৩৩ পূর্বাহ্ন