শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • চলছে শোকের মাতম

    ঝালকাঠিতে বাস দুর্ঘটনায় নিহতদের ৮ জনই ভান্ডারিয়ার

    ঝালকাঠি প্রতিনিধি

    ২৩ জুলাই, ২০২৩ ১২:৫৫ পূর্বাহ্ন

    ঝালকাঠিতে বাস দুর্ঘটনায় নিহতদের ৮ জনই ভান্ডারিয়ার

    ঝালকাঠিতে বাস দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৮ জনই পিরোজপুরের ভান্ডারিয়ার।  শনিবার (২২ জুলাই) সকালে ভান্ডারিয়া-বরিশালগামী একটি যাত্রীবাহী মিনি বাস খাদে পড়ে ১৭ জন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও ৩০ যাত্রী আহত হন। ওই বাস দুর্ঘটনায় ভান্ডারিয়ায় চলছে শোকের মাতম।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৯ টায় প্রায় ৬৫-৭০ জন যাত্রী নিয়ে বাশার স্মৃতি পরিবহন নামে একটি মিনিবাস বরিশালের উদ্দেশে ছেড়ে গিয়ে ঝালকাঠি সদরের ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদসংলগ্ন ছত্ররকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ১৩ জন যাত্রী নিহত হন এবং কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়। আহতদের ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আর ৪ যাত্রী মারা যান। নিহতদের মধ্যে ৮ জনের বাড়ি ভান্ডারিয়া উপজেলায়। এরা সকলেই   চিকিৎসাসহ বিভিন্ন কাজে বরিশাল যাচ্ছিলেন।

    নিহতরা হলেন— জেলার ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ ভান্ডারিয়া গ্রামের পান্না বেপারীর ছেলে তারেক বেপারী (৪২), উত্তর পূর্ব ভান্ডারিয়া গ্রামের  ছালাম মোল্লা (৬৫) ও তার ছেলে শাহীন মোল্লা (২৫), পশারী বুনিয়া গ্রামের জালাল হাওলাদার এর মেয়ে সুমাইয়া (৬), পূর্ব ধাওয়া (পোদ্দার খাল) গ্রামের মা রহিমা বেগম (৭০) ও ছেলে আবুল কালাম হাওলাদার (৫০), উত্তর শিয়ালকাঠি গ্রামের ফজলুল হক মৃধার স্ত্রী রাবেয়া বেগম (৭৫) ও তেলিখালী গ্রামের রাসেল সিকদার এর স্ত্রী সাদিয়া আক্তার (২৪)।
    নিহত সালাম মোল্লার ছোট ছেলে রাসেল মোল্লা জানান, তিনি তার বাবার চিকিৎসার জন্য বাবাকে নিয়ে বড় ভাইয়ের সঙ্গে বরিশালে যাচ্ছিলেন। তিনি চালকের পেছনের আসনে বসা ছিলেন। বাস ছাড়ার পর থেকে বাসের চালক বাড়তি যাত্রী ওঠানো জন্য বাসের সুপার ভাইজারের সাথে কথা বলছিলেন। এ নিয়ে গাড়ি চালাতে তিনি অমনোযোগী ছিলেন। গাড়ীটি ছত্রকান্দা বাস কান্দা স্ট্যান্ড অতিক্রম হওয়ার পরই অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে উল্টে গিয়ে বেশীরভাগ যাত্রী পানিতে ডুবে মারা যায়। এ সময় আমি বাসের জানালা থেকে বের হতে পারলেও ঘটনাস্থলেই আমার বাবা ও বড় ভাই ট্রাক ড্রাইভার শাহীন মারা যান।
    নিহতদের বাড়িতে গিয়ে দেখা যায় তাদের স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠেছে। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে তার মা মাহিনুর বেগম ও অন্ত:সত্তা স্ত্রী নাজমা আক্তার বার বার জ্ঞান হারিয়ে ফেলছেন। ভান্ডারিয়া বাজারের নিহত ওষুধ ব্যবসায়ী তারেক বেপারী বাড়িতে গিয়ে দেখা গেছে, স্বামী হারানোর শোকে তার স্ত্রী কেয়া অচেতন হয়ে পড়ে আছেন। তার শ্বশুর কামাল হোসেন জানান, শিশুপুত্র মাহাদিকে (৭) নিয়ে চিকিৎসার জন্য বরিশাল যাচ্ছিল তারেক। শিশুটি বেঁচে গেলেও তার বাবা ঘটনাস্থলে মারা যান। আহত শিশুপুত্র মাহাদি জানায়, বাসটি যখন পুকুরে পরে ডুবে যাচ্ছিল কে যেন তাকে জানালা দিয়ে টেনে বের করে আনে। দুর্ঘটনায় তার ডান হাতটি ভেঙে গেছে।
    নিহত ৬ বছরের শিশুকন্যা সুমাইয়ার মা পিয়ারা বেগম জানান, মেয়েকে নিয়ে চিকিৎসা জন্য বরিশাল যাচ্ছিলাম। পথে বাসটি উল্টে পুকুরে পড়ে মেয়েটি মারা যায়। আমি কোনো রকমে জানালা থেকে মাথা বের করে মেয়েটিকে হাতের কাছে পেয়ে তাকে নিয়ে বের হই। ততক্ষণে দেখি সে মৃত।

    পূর্ব ধাওয়া গ্রামের মোঃ হারুন অর রশিদ জানান, পশাবুনিয়া জামে মসজিদের ইমাম আবুল কালাম হাওলাদার তার মা রহিমা বেগমকে নিয়ে চিকিৎসার জন্য বরিশাল যাচ্ছিলেন। দুর্ঘটনায় দু’জনেই মারা যান। আবুল কালামই ছিলেন ওই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার স্ত্রী, ৩ মেয়ে ও এক ছেলে রয়েছে। নিহতের ছেলে মাদরাসা ছাত্র মো. রুবেল জানান, আমার বাবা মারা যাওয়ায় সংসার চালানোর মত কেহ রইল না।

    এ ঘটনায় ভান্ডারিয়া উপজেলা আ’লীগের পক্ষ থেকে মোঃ ফাউজুর রশিদ খসরু ও সাধারণ সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম একটি শোক বার্তা দিয়েছেন।

    ভান্ডারিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ আশিকুজ্জামান জানান, নিহতদের বাড়িতে বাড়িতে পুলিশ পাঠিয়ে  খোঁজ-খবর রাখা হচ্ছে। এমন দুর্ঘটনায় পুলিশের পক্ষ থেকে আমরা গভীরভাবে শোকাহত।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৩ জুলাই, ২০২৩ ১২:৫৫ পূর্বাহ্ন