শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • নির্বাচনে এসে জনপ্রিয়তা যাচাই করুন : বিএনপিকে মতিয়া

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ জুলাই, ২০২৩ ১২:৩৯ পূর্বাহ্ন

    নির্বাচনে এসে জনপ্রিয়তা যাচাই করুন : বিএনপিকে মতিয়া

    নির্বাচনে অংশ নিয়ে বিএনপিকে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী।

    তিনি বলেন, বিএনপিকে বলবো, কিছুদিন পরে নির্বাচন, ট্রাই ইউর লাক, আসেন ভাগ্য পরীক্ষা করেন। নির্বাচনে এসে নিজেদের ভাগ্য পরীক্ষা করুন। জনপ্রিয়তা যাচাই করুন।

    মতিয়া চৌধুরী শনিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেশব্যাপী বিএনপি-জমায়াতের সন্ত্রাস-নৈরাজ্য, হত্যা-ষড়ডন্ত্র, অপরাজনীতি ও তান্ডবের প্রতিবাদে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আওয়ামী যুবলীগ ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যৌথ ভাবে এই সমাবেশের আয়োজন করে।

    আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, বিএনপি আজও শান্তি বিনষ্ট করার জন্য নতুন করে ষড়যন্ত্র করছে। তারা নানা ভাবে নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র করছে।  

    বিএনপির বিদেশ নির্ভর রাজনীতির সমালোচনা করে মতিয়া চৌধুরী বলেন, মুরব্বিদের ভরসা করে লাভ নেই,  কেউ জামিনদার হবে না। তারা নিজেরাই অর্থনৈতিক মন্দায় বিপর্যস্ত।

    স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ বক্তব্য রাখেন।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর

    এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

    এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

    ২৩ জুলাই, ২০২৩ ১২:৩৯ পূর্বাহ্ন