বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সঙ্গে আর্জেন্টিনার জ্বালানি মন্ত্রীর সঙ্গে নসরুল হামিদ বিপুর অন্যরকম এক সাক্ষাৎ হয়েছে। নিজের ফেসবুক স্ট্যাটাসে সেই অনুভূতি প্রকাশ করেছেন বিপু।
শনিবার তিনি তার স্ট্যাটাসে বলেন, পরিচয়ের সূত্র ফুটবল। সেটাই ঘুচিয়ে দিলো হাজার মাইলের ব্যবধান। জি-২০ মিনিস্ট্রিয়াল মিটিং-এর ফাঁকে ভীষণ উচ্ছ্বাস নিয়ে এগিয়ে এলেন আর্জেন্টিনার জ্বালানি মন্ত্রী ফ্লাভিয়া রোয়ো। জানালেন ফুটবলের প্রতি বাঙ্গালীর আবেগ সকল আর্জেন্টাইনের মতো তাঁকেও প্রচন্ড মুগ্ধ করেছে। ফুটবলপ্রেমী মানুষের পাশাপাশি কৃতজ্ঞতা জানালেন সরকারের প্রতিও। বললেন ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খোলার ব্যাপারে বাংলাদেশ সরকার দ্রুততম সময়ে যে সদয় সহযোগিতা করেছে, আর্জেন্টিনার মানুষ তা চিরদিন মনে রাখবে।