শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পঞ্চম ধাপে ৭০৮ ইউপিতে ভোটগ্রহণ চলছে

    নিজস্ব প্রতিবেদক

    ৫ জানুয়ারী, ২০২২ ১০:০৬ পূর্বাহ্ন

    পঞ্চম ধাপে ৭০৮ ইউপিতে ভোটগ্রহণ চলছে
    ইউপি নির্বাচন/ফাইল ফটো

    পঞ্চম ধাপে দেশের ৭০৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ চলছে। বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। দেশের ৪৮ জেলার ৯৫টি উপজেলায় এই ভোট হচ্ছে। এর মধ্যে ৪০টি ইউপিতে ভোট হচ্ছে ইভিএমে। এ ধাপে মোট ১৯৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

    নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম-সচিব আসাদুজ্জামান বলেন, পঞ্চম ধাপে ৭০৮ ইউপির মোট ভোটার ১ কোটি ৪২ লাখ ২০ হাজার ১৯৫ জন। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ৩৬ হাজার ৪৫৭ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ হাজার ২৭৪ জন, সংরক্ষিত আসনে ৭ হাজার ৯৫০ জন ও সাধারণ সদস্য পদে ২৫ হাজার ২৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    তিনি বলেন, ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে ভোটার সামগ্রী পাঠানো হয়েছে। পঞ্চম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৯৩ জন প্রার্থী। তার মধ্যে চেয়ারম্যান পদে ৫২ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৩২ জন ও সাধারণ সদস্য পদে ১০৯ প্রার্থী রয়েছেন।

    নির্বাচনী এলাকায় এরই মধ্যে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত ৫৪ ঘণ্টার জন্য এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এছাড়া ৩ জানুয়ারি মধ্যরাত থেকে এসব এলাকায় নির্বাচনী প্রচারণাও বন্ধ হয়েছে। আইন অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে নির্বাচনী প্রচার কার্যক্রম বন্ধ করতে হয়।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৫ জানুয়ারী, ২০২২ ১০:০৬ পূর্বাহ্ন