শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গোবিন্দগঞ্জ ইউএনওর মোবাইল নম্বর ক্লোন, প্রকল্প পাইয়ে দেওয়ার নামে অর্থের দাবি

    গাইবান্ধা প্রতিনিধি

    ২১ জুলাই, ২০২৩ ০৯:৩১ অপরাহ্ন

    গোবিন্দগঞ্জ ইউএনওর মোবাইল নম্বর ক্লোন, প্রকল্প পাইয়ে দেওয়ার নামে অর্থের দাবি

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ব্যবহৃত সরকারি মোবাইল নম্বর ক্লোন করে প্রকল্প পাইয়ে দেওয়ার নামে অর্থ দাবির অভিযোগ উঠেছে।

    বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

    এর আগে সন্ধ্যার দিকে 'উপজেলা প্রশাসন গোবিন্দগঞ্জ' নামের অফিসিয়াল ফেসবুক আইডিতে সবাইকে সচেতন করতে একটি পোস্ট দেন তিনি।

    পোস্টে তিনি জানান,উপজেলা নির্বাহী অফিসার গোবিন্দগঞ্জ এর সরকারি দাপ্তরিক  মোবাইল নম্বর ০১৭৬২- ৬৯৫০৭২ ক্লোন করে বিভিন্ন প্রকল্প বা সুবিধা প্রদানের কথা বলে অর্থ দাবী করা হচ্ছে। এ বিষয়ে কোন প্রকার তথ্য প্রদান করা বা আর্থিক লেনদেন না করার জন্য সকলকে সতর্ক করা হলো।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেন বলেন, প্রকল্প পাইয়ে দেওয়ার কথা বলে টাকা দাবি করেন দুর্বৃত্তরা। পরে আমি তাৎক্ষণিকভাবে বিষয়টি ফেসবুকে দেই সবাইকে সতর্ক করতে। কোন ব্যক্তিকে ফোন দেয়া হয়েছে এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করেও ফোন রিসিভ করেননি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২১ জুলাই, ২০২৩ ০৯:৩১ অপরাহ্ন